ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করবো নিশ্চিত : উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব, এটা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। সেই জায়গা থেকেই যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া।


তিনি আরও বলেন, নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না, দেশের নাগরিক বা ভোটার হলেই হয়। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑